Posts

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

রামচন্দ্রের বোনের কাহিনী

Image
রামচন্দ্রের বোনের কাহিনী অযোধ্যাপতি দশরথের প্রধানমহিষী কৌশল্যা সন্তান সম্ভবা। নতুন যুবরাজ আসতে চলেছেন দশরথের ঘরে। তাই চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু নির্দিষ্ট দিনে, কৌশল্যা এক কন্যা সন্তান প্রসব করলেন। পুত্র সন্তানের পরিবর্তে প্রথমেই কন্যা সন্তানের জন্ম হওয়ায় রাজা রাণী দুজনেই অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। কৌশল্যার বোন ভার্ষিণী ও ভগ্নিপতি রোমপাদ ছিলেন নিঃসন্তান। তারা এই সদ্যজাত শিশুকন্যাকে দত্তক নিলেন। নাম রাখলেন শান্তা৷ পরম আদরে অঙ্গরাজ্যে শান্তা বড় হতে থাকলেন। পরবর্তীতে ঋষ্যশৃঙ্গ মুনির সাথে তার বিয়ে হয়। এর পেছনে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী। কথিত আছে বিভাণ্ডক মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যা ভঙ্গ করতে দেবরাজ ইন্দ্র উর্বশীকে পাঠালে। উর্বশীর মায়ায় মুনির তপস্যা ভঙ্গ হয়। বিভাণ্ডক মুনির ঔরসে উর্বশীর গর্ভে ঋষ্যশৃঙ্গের জন্ম হয়। জন্মের পরই দেবরাজ ইন্দ্রের নির্দেশে সদ্যজাত পুত্রকে ফেলে উর্বশী স্বর্গে ফিরে গেলেন। মুনির কোনো অনুরোধই উর্বশীর মন গলাতে পারল না। এতে বিভাণ্ডকের মনে নারী জাতির প্রতি প্রচন্ড ঘৃনা জন্মায়। তিনি সঙ্কল্প করেন, নিজের পুত্রকে চিরদিনের জন্য নারীদের সংশ্রব থেকে ...

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

মা কালী শিবের বুকে পা দিয়েছেন কেন? The Story of Maa Kali

Image
মা কালী শিবের বুকে পা দিয়েছেন কেন? The Story of Maa Kali একবার শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর ভ্রাতা তাদের দলবল নিয়ে স্বর্গ আক্রমণ করেন। শুরু হয় দেবাসুরে প্রচন্ড যুদ্ধ। দেবতাদের সহায় হয়ে যুদ্ধে অবতীর্ণ হন দেবী দুর্গা। প্রবল পরাক্রমে তিনি অসুর নিধন করতে থাকেন। তখন সমস্ত অসুরেরা মিলিতভাবে দেবীকে আক্রমণ করে। প্রচন্ড আক্রোশে দূর্গার তৃতীয় নয়ন থেকে নির্গত হলেন খড়্গহস্তা, দিগম্বরী ভয়ঙ্কর এক নারী মুর্তি। ঘোর কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা দেবীর এই রূপটিই হলেন মা কালী। ধূমকেতুর মতো তিনি অসুরদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার গগনবিদারী হুঙ্কারে শত শত অসুর প্রাণ ত্যাগ করে। খাঁড়ার আঘাতে শত্রুদের মুন্ডচ্ছেদ করে তাই দিয়ে মালা গেঁথে গলায় পরিধান করেন আর কাটা হাত গুলো দিয়ে বসন বানিয়ে নেন। মা কালীর তান্ডবে অসুরেরা যখন দিশেহারা, তখনই সম্মুখ সমরে উপস্থিত হন শুম্ভ নিশুম্ভের সেনাপতি রক্তবীজ। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তিনি এক অদ্ভুত বর পেয়েছিলেন। বরটা ছিল এমন যে, রক্তবীজের শরীরের এক ফোঁটা রক্তও যদি মাটিতে পড়ে, তবে সঙ্গে সঙ্গেই সেখান থেকে অবিকল তার মতো আর এক রক্তবীজের জন্ম হবে। রক্তবীজকে দেখামাত্র মা কালী তাকে আক্র...

দেবী সরস্বতী ও ব্রহ্মার সম্পর্ক কী? What is the relation between Saraswa...

Image
Relation between Saraswati and Brahma দেবী সরস্বতী ও সৃষ্টি কর্তা ব্রহ্মার সম্পর্ক নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মত রয়েছে। মৎস্যপুরাণ অনুসারে, ব্রহ্মাণ্ড সৃষ্টির পর সৃষ্টি কর্তা ব্রহ্মা প্রজাসৃষ্টির উদ্দেশ্যে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। তখন তাঁর দেহ ভেদ করে এক অদ্ভুত মূর্তির আবির্ভাব হয়। যার অর্ধেক ছিল স্ত্রী ও অর্ধেক ছিল পুরুষ। এর স্ত্রী রূপটির নাম ছিল শতরূপা। এই শতরূপাই– সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী ও ব্রাহ্মণী নামে খ্যাতি লাভ করেন। ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন বলে সরস্বতীকে ব্রহ্মার কন্যা বলা হয়। মৎসপুরাণের চতুর্থ অধ্যায়ে দেখা যায়,  কামদেবের শরে বিদ্ধ হয়ে ইনি নিজের শরীর থেকে সৃষ্টি হওয়া নারী রূপটির প্রতি আকৃষ্ট হন। এই সূত্রে সরস্বতী ব্রহ্মার স্ত্রী হিসাবে অভিহিত হন। YouTube Channel link:👇 https://www.youtube.com/c/alokpat Like our Facebook page👇 https://www.facebook.com/alokpat4you/ Read Blogg as Stories👇 http://alokpat.blogspot.in/?m=1 Instagram👇 https://www.instagram.com/alokpat4u/ Sharechat👉 @alokpat

শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন? Why Lord Krishna did not marry Radha?

Image
কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না? রাধা কৃষ্ণের প্রেম লীলা প্রসঙ্গ মহাভারতে পাবেন না। এই অমর প্রেম কাহিনী লোক সমাজে বহুল পরিচিতি পায় বৈষ্ণব পদাবলী এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর মাধ্যমে। রাধার বাবার নাম বৃষভানু আর মায়ের নাম কমলাবতী। বৃন্দাবনের নিকটবর্তী বরসানা গ্রামে তাঁর জন্ম। বৈষ্ণব পদাবলীতে শ্রীরাধাকে ভগবানের পরম ভক্ত রূপে উপস্থাপন করা হয়েছে। আর কৃষ্ণের প্রতি রাধার প্রেম আসলে ভগবানের সাথে ভক্তের মিলনের তীব্র আকাঙ্ক্ষা। কোনও কোনও পুরাণ অনুযায়ী রাধা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী এবং সম্পর্কে কৃষ্ণের মামী। আবার অনেকের মতে শ্রীরাধা অবিবাহিতা ছিলেন। বৈষ্ণব পদাবলীতে দেখা যায়, কংসকে নিধন করার জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে চলেছেন। তখন শ্রীরাধা আকুল ভাবে শ্রীকৃষ্ণের কাছে জানতে চান, কেন তিনি তাকে বিয়ে করে মথুরায় নিয়ে যাচ্ছেন না। জবাবে শ্রীকৃষ্ণ জানান, শ্রীরাধাকে তিনি নিজের সত্ত্বা বলে মনে করেন। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা আসলে একই আত্মার দুই শরীর। তাই শ্রীরাধিকাকে বিয়ে করলে শ্রীকৃষ্ণকে তো নিজের সাথেই বিয়ে করতে হয়। যাবার সময় তিনি রাধাকে আশীর্ব্বাদ করে বলেন, আজ থেকে যখনই কৃষ্ণ ও রাধার নাম একসাথে উ...

সপ্তর্ষিমণ্ডলের সাত ঋষির নাম The great bear in sky

Image
সপ্তর্ষিমণ্ডল সৃষ্টির আদি থেকেই মানুষের মনে অপার কৌতূহল জাগিয়ে এসেছে। সপ্তর্ষিমণ্ডল আসলে আকাশের সাতটি তারার সমাবেশ। তারাগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো আকার নেয়। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ গন প্রজাপতি ব্রহ্মার সাত পুত্রের নাম অনুসারে এদের নামকরন করেন। ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ট ও  মারীচ। YouTube Channel link:👇 https://www.youtube.com/c/alokpat Like our Facebook page👇 https://www.facebook.com/alokpat4you/ Read Blogg as Stories👇 http://alokpat.blogspot.in/?m=1 Instagram👇 https://www.instagram.com/alokpat4u/ Sharechat👉 @alokpat

এদের আশীর্ব্বাদে কোটিপতি আর অভিশাপে ধ্বংস হয়ে যেতে পারেন।

Image
হিজড়া  সমাজের এক অতি রহস্যময় সম্প্রদায় কিন্নর। চলতি কথায় যাদের হিজড়া বলা হয়। মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাত বাসের সময় অর্জুন বৃহন্নলা নামে কিন্নরের ছদ্মবেশে বিরাট রাজের প্রাসাদে অবস্থান করেছিলেন। কথিত আছে, বনবাসে যাবার সময় অযোধ্যার নগরবাসীরা রামচন্দ্রের পিছু পিছু চলতে থাকেন। বনে প্রবেশের আগে শ্রীরাম, সমস্ত নরনারীদের অযোধ্যায় ফিরে যেতে বলে লক্ষণ ও সীতাকে নিয়ে বনবাসে চলে যান। রামচন্দ্র সমস্ত নর ও নারীদের সম্বোধন করলেও জনতার মাঝে থাকা কিন্নরদের সম্বোধন করতে ভুলে যান। ফলে প্রভু রামের আদেশে সমস্ত পুরুষ ও নারী অযোধ্যায় ফিরে গেলেন। কিন্নরেরা ফিরে যাবার আদেশ না পেয়ে সেখানেই প্রভু রামচন্দ্রের জন্য অপেক্ষা করতে থাকেন। ১৪ বছর পর বনবাস থেকে ফেরার সময় কিন্নরদের সেখানে অপেক্ষা করতে দেখে রামচন্দ্র তার কারণ জানতে চান। কিন্নরেরা জানান, প্রভু, আপনি আপনার সাথে যেতে সকলকে নিষেধ করে সমস্ত পুরুষ ও নারীকে ফিরে যেতে বলেছিলেন। কিন্তু আমরা তো পুরুষ ও নই নারী ও নই। আপনি আমাদের জন্য কোনো আদেশ করেননি, তাই আমরা এখানেই আপনার জন্য ১৪ বছর অপেক্ষা করছি। কিন্নরদের প্রভু ভক্তি দেখে রাম খুব খুশি হন। তিনি তাদের আশীর্ব্...

Popular posts from this blog

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

জামাই ষষ্ঠী আসলে কী? ষষ্ঠী ঠাকুর কে? হিন্দু ধর্মে আর কয়টি ষষ্ঠী আছে?

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা